খাগড়াছড়িতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি-এসএমসিডি প্রকল্পের ঋণ বিতরণ

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার উদ্যোগে নারীদের অর্থনৈতিক উন্নয়নে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি-এসএমসিডি প্রকল্পের উদ্যোগে ভাইবোনছড়া ইউনিয়নের ‘স্বর্ণতারা মহিলা সমিতি’র ঘূর্ণায়মান ঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্ণতারা মহিলা সমিতির সভানেত্রী ডেজি আক্তারের হাতে ঋণের চেক তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি-এসএমসিডি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর গীতিকা ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার পরেন্দ্র লাল ত্রিপুরা, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা যুগান্তর ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার পিংকি বড়ুয়া এবং ডেভেলপমেন্ট ফেসিলিটেটর স্বপন ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা বলেন, “আমাদের উদ্দেশ্য হলো নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো। এই ঋণ কার্যক্রম তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি।”

সমিতির নারীদের জন্য আর্থিক ঋণের চেক পেলে ‘স্বর্ণতারা মহিলা সমিতি’র সভানেত্রী ডেজি আক্তার বলেন, “এই ঋণ পেয়ে আমরা আমাদের স্বাবলম্বী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেতে পারব। এর জন্য আমরা কৃতজ্ঞ।”

নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে এমন উদ্যোগ শুধু তাদের আর্থিক অবস্থার উন্নয়নই নয়, বরং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা।

মন্তব্য লিখুন

আরও খবর