• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও জনসমাবেশ

খাগড়াছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও জনসমাবেশ

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বিজয় র‍্যালি ও জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে জনসমাবেশে মিলিত হয়।

জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। এ জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএনপি আন্দোলনের মাধ্যমেই সরকারের স্বেচ্ছাচারিতার অবসান ঘটাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন রুখে দিতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো বাধা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মারমা, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ।

এসময় জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকালে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

মন্তব্য লিখুন

আরও খবর