
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ মঙ্গলবার সকাল ১১টায় ফেব্রুয়ারি/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় খাগড়াছড়ি জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সভাপতিত্ব করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের কল্যাণে তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পুলিশ সদস্যদের কল্যাণে যেসব কার্যক্রম পরিচালনা করে আসছেন, তা অব্যাহত রাখার লক্ষ্যে এই মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্সসহ জেলার বিভিন্ন ইউনিটের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যা সম্পর্কে মতামত গ্রহণ করেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দেন
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...