
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘিবা গ্রামের মো. সাঈদের সেই ক্যান্সারে আক্রান্ত ২বছরের শিশু সন্তান মো. সাবিদ হোসেন সাহাদ ইন্তেকাল করেছে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার(১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসা অবস্থায় নিজ গৃহে তার মৃত্যু হয়। সকলকে কাঁদিয়ে সে না ফেরার দেশে চলে গেল। শিশু সাহাদ দির্ঘদিন যাবৎ মাথায় দুটি টিউমারের কারণে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে,নিয়মিত চিকিৎসা চললেও বাঁচানো গেল না তাকে।

আজ সকাল ১০টার দিকে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু সাহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গরীব অসহায় পিতার শিশু সন্তান সাহাদের সার্বক্ষনিক চিকিৎসার সাহাযার্থে এগিয়ে আসা অন্যদের মধ্যে
অন্যতম ব্যাক্তি ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক- মোঃ সহিদ আলী। তিনি সাহাদের দাফন কাজে অংশ নেন।

এ ছাড়াও অংশ নেন-বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক- মো. বিল্লাল হোসেন,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- ওমর ফারুক, বিএনপি নেতা নাসির,২নং ঘিবার ওয়ার্ড বিএনপি’র সভাপতি- আতাউর রহমান,সাধারণ সম্পাদক- জয়নাল আবেদীন, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য- মহিনুল রহমান, যুবদল নেতা- মিন্নু, প্রমূখ।
জানাযায় উপস্থিত ধর্মপ্রাণ মানুষ শিশু সাহাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...