
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির আয়োজনে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সঙ্গে এক অ্যাডভোকেসি/অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচ্য বিষয় হিসেবে টিআইবি ও সনাকের কার্যক্রমের পরিচিতি প্রদান করা হয়। পরে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান ভালনারেবল উইমেন বেনেফিট প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক খাতের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো—টঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুকিপূর্ণ গেইট, জমি রেজিস্ট্রেশন ও শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তার সমস্যা; বড়পাড়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার; পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি নির্মাণ ও অন্যান্য সমস্যা সমাধান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের সেবা জোরদার; সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন; উপজেলা ভূমি সেবাখাতে অনিয়ম দূরীকরণ; আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৫খ্রি. টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (এসডিজি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচী আয়োজন।
পরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও উন্নয়ন খাতে নাগরিক সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উন্মুক্ত আলোচনায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন।
এসময় খাগড়াছড়ির সনাকের সভাপতি (ভারপ্রাপ্ত) বেলা রানী দাশ এর সভাপতিত্বে সনাক সদস্য মেহেরুন্নিছা বেগম মিলি, সনাক সদস্য ডাঃ শহীদ উল্ল্যাহ, ত্রিনা চাকমা, সলিতা চাকমা, এসিজি-ভূমির সদস্য সাংবাদিক মোঃ আবদুর রহিম হৃদয়, এসিজি-স্বাস্থ্য’র সহ সমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা, ইয়েস দলনেতা ফাহিম আহম্মদ, ইয়েসের সাবেক দলনেতা আরাফাত হোসেন রিজভী, ইয়েস সদস্য ফুজিতা ত্রিপুরা, রেশমি বড়ুয়া, মরিয়ম আক্তার, সুরেশ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...