
খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঠাকুরছড়া জাগরণ পাঠাগার।
“শীতার্তদের মুখের হাসি, ফোটাতে ভালোবাসি”—এই শিরোনামে প্রতিবছরের ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেলে পাঠাগারের উদ্যোগে মহালছড়া, পশ্চিম গোলাবাড়ী, দৈলাতলা ও ঠাকুরছড়া এলাকার ৭০টি অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি বাবু প্রজ্জ্বল ময় রোয়াজা জানান, নাম প্রকাশ না করার শর্তে একটি শুভাকাঙ্ক্ষী দাতা সংস্থা প্রতিবছর মানবিক বিবেচনায় আমাদের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে পারলে সমাজের অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য বিজয় রোয়াজা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য রাম কুমার ত্রিপুরা, স্থানীয় কার্বারী অরুন বিকাশ ত্রিপুরা, চাঁদপুর মকবুল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক দিগন্ত ত্রিপুরা, পাঠাগারের নির্বাহী কমিটির সদস্য রিপা কুমার ত্রিপুরা, সাথী ত্রিপুরা, শ্রাবনী দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শীতার্তরা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজক ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...