
খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে জাতীয় নাগরিক পার্টি, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে গতকাল সোমবার (১০ মার্চ ২০২৫) সন্ধ্যা ৭টায় ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুবুল আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল আমিনসহ অন্যান্যরা।

“ধর্ষকদের বিরুদ্ধে—ঐক্য গড়ো একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...