
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গত ২৭ নভেম্বর একটি মর্মান্তিক ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিস্থিতি মোকাবেলায় মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আজ ২ ডিসেম্বর সোমবার বিকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা হঠাৎ করে হাসপাতাল পৌঁছে ভিকটিমের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং হাসপাতালে কর্তৃপক্ষকে দ্রুত ও সুষ্ঠু চিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, “ভিকটিমের চিকিৎসার সকল খরচ পার্বত্য জেলা পরিষদ বহন করবে এবং প্রয়োজনে ভিকটিমের পরিবারকে পূর্ণবাসনের জন্য সহযোগিতা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের স্বামী রিভেলিয়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার নবকমিটির সভাপতি আকাশ ত্রিপুরা, হাসপাতালের ডিউটি চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্টাফ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...