
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সুবি ত্রিপুরা (৩৫)। এ ঘটনায় তার বোন তারাবতী ত্রিপুরা (২৮) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপিডিএফ (মূল) দলের মুখপাত্র নিরন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, প্রতিপক্ষের অতর্কিত হামলায় তাদের সাধারণ কর্মী সুবি ত্রিপুরা নিহত হয়েছেন। তিনি এ হামলার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...