
খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে শাপলা চত্বর হয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে খাগড়াছড়ি–দীঘিনালা প্রধান সড়কে অবস্থান নেয়। দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তির ফলে চলতি মৌসুমে জেলার সব ইটভাটা বন্ধ রয়েছে। এতে পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে।
খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, “একদিকে শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। পরিবেশ রক্ষার প্রয়োজন আমরা অস্বীকার করছি না, তবে পরিবেশের সব নিয়ম মেনে সীমিত পরিসরে ইটভাটা চালুর সুযোগ দেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, ইটভাটা বন্ধ থাকায় নির্মাণকাজ থমকে গেছে, ঠিকাদার, রাজমিস্ত্রি, ট্রাক্টর চালকসহ বহু মানুষ কাজ হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন।
বিক্ষোভে অংশ নেন খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মো. রাজ্জাক এবং ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেন,“পরিবেশ সংরক্ষণ সরকারের অগ্রাধিকার। তবে জনগণের জীবিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।”
পরিবেশ রক্ষা ও উন্নয়ন–জীবিকার ভারসাম্য রক্ষায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে খাগড়াছড়িতে উন্নয়ন কার্যক্রম ও শ্রমজীবী মানুষের জীবন আরও সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...