
বৈসু, সাংগ্রাই, বিঝু (সমষ্টিগতভাবে বৈসাবি) এবং বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল-এর প্রতিনিধিসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরী।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় খাগড়াছড়ি জেলার ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠীর শিশু, নারী, পুরুষেরা তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। র্যালিতে অংশ নেন জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
র্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...