খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন খাগড়াছড়ি শাহী জামে মসজিদের খতিব আবদুল নবী হক্কানী।

ঈদের জামাতে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবছারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের হাজারো মুসল্লি।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া জেলার ৯ উপজেলার ২৯১টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর