
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সভায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম এবং খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির।
আলোচনা সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে সংঘটিত শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন রামগড়ের বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা