শরিফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মন্তব্য লিখুন

আরও খবর