
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়িতে বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাও অংশ নেন।

শোভাযাত্রা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর টাউন হল মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কাজে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বৃক্ষরোপণ, চারা সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়।
আগামী ২৯ জুলাই পর্যন্ত চলা এ বৃক্ষমেলায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন, বিক্রয় ও বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...