• অপরাধ চট্রগ্রাম
  • গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: গোমস্তাপুর পুলিশের সাফল্য

গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: গোমস্তাপুর পুলিশের সাফল্য

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ , ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৫ গ্রাম গাঁজাসহ একজন এবং ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামীসহ সর্বমোট দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১. গোমস্তাপুর উপজেলার চৌডালা প্রামানিকপাড়ার মৃত কশিমুদ্দিনের ছেলে **মোঃ টুটুল ওরফে সাহু (৪০)**।

২. উপজেলার বাংগাবড়ী বেজিনাথপুরের মৃত জহির আলী মন্ডলের ছেলে **মোঃ মজিবুর রহমান**।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস টিম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৫৫ গ্রাম গাঁজাসহ মোঃ টুটুলকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, আদালতের জিআর গ্রেফতারি পরোয়ানা মূলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ পাহারায় (স্কর্ট) গ্রেফতারকৃত দুই আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনস্বার্থে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর