খাগড়াছড়িতে সেনা রিজিয়নের মানবিক সহায়তা বিতরণ

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন২০৩ পদাতিক ব্রিগেডবও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় রিজিয়নের জিএসও-২ (আই) মেজর মো. মোস্তফা আরেফিন, পিএসসি, উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিৎসার জন্য ৯ জন অস্বচ্ছল রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি জিরো মাইল এলাকার এবাদতখানার মেরামতের জন্য সহায়তা এবং কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া স্বনির্ভরতার লক্ষ্যে এক হতদরিদ্র নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”