
“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” প্রতিপাদ্যে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন জ্যোতি চাকমা।
ক্যাম্পেইনে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির জেন্ডার ফোকাল পারসন স্বপ্না চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পারসন ও জাবারাংয়ের প্রতিনিধি পূর্ণ বিকাশ ত্রিপুরা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সঠিক, বিজ্ঞানভিত্তিক ও বয়সোপযোগী জ্ঞান কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করে সচেতনতা বৃদ্ধি করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথি সাধন কুমার চাকমা তাঁর বক্তব্যে বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ শরীর ও সুস্থ মন ছাড়া শিক্ষা ও জীবনে সফলতা অর্জন সম্ভব নয়। স্বাস্থ্য ও শিক্ষা একে অপরের পরিপূরক। তাই শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য অধিকার এবং স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা সচেতন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে এবং একটি সুস্থ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। একই সঙ্গে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের