খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পথসভা

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমীরণ দেওয়ান। তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে সমর্থন চান। তিনি জানান, নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং উন্নয়নের জন্য কাজ করা হবে।

এছাড়া তিনি স্থানীয় জনগণের নিজস্ব জাতি, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, কল্যানী ত্রিপুরা, মো: সাইফুল ইসলাম, মো: বেলাল চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য পুরোষোত্তম চাকমা, ছগির ফরাজী, ননীব্রত ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাচন কমিটির সভাপতি সুরবিকাশ ত্রিপুরাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন এলাকার স্থানীয় নেতা অরুণ বিকাশ ত্রিপুরা।

মন্তব্য লিখুন

আরও খবর