
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্ব মুহূর্তে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মাদরাসার আসবাবপত্র, এতিমখানার শিক্ষার্থীদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করেন। তিনি মাদরাসা কর্তৃপক্ষ ও এতিম শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অধ্যাপক প্রশান্ত কুমার ত্রিপুরা, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, কংজপ্রু মারমা এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এম মনজুর আলম সহ সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এতিমখানার জন্য নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহায়তা প্রদান করেন এবং মাদরাসা ও এতিমখানার পুনঃনির্মাণের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খাদ্য শস্য বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
এছাড়া, খবর পেয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...