
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, গুইমারা উপজেলা শাখা।
গতকাল বুধবার (১৫জুলাই) দুপুরে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মনাজয় কার্বারী পাড়ার সার্বজনীন কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা সহযোগিতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি সুধী রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বিশ্ব সিন্ধু ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এল বিকাশ ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার