গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ , ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আজ ১৬ জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক,সাবেক ভাইস চেয়ারম্যান মাও গোলাম আম্বিয়া কয়েস, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, জুলাই আহত যোদ্ধা মোঃ আব্দুর রহিম,আব্দুল্লাহ মাহফুজ, এনসিপি উপজেলা সভাপতি।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা।

মন্তব্য লিখুন

আরও খবর