
খাগড়াছড়ির লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে। এ সময় ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদ এবং সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্গাপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে জঙ্গলের ভেতরে একটি গোপন আস্তানা শনাক্ত করে সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে। পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। পাশাপাশি কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, এলআরপি তাবুসহ বিভিন্ন ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি ধ্বংস করা হয়।
অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এ সময় এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয়দের আশ্বস্ত করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...