
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাজার ফান্ডের আহবায়ক প্রশান্ত কুমার ত্রিপুরা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টিপু সুলতান এবং জেলা কারাগার কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা।
১৯৬৪ সালে থানা কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খাগড়াছড়ি জেলা কারাগার স্বাধীনতার পর মহকুমা কারাগারে রূপান্তরিত হয় এবং ১৯৯৬ সালে জেলা কারাগারে পরিণত হয়। তবে, স্বাধীনতার পরও এখানে তেমন কোনো উল্লেখযোগ্য অবকাঠামো উন্নয়ন হয়নি।
কারাগারের জমি নিয়ে স্থানীয় প্রভাবশালীদের দখল এবং কাঠামোগত উন্নয়নের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আজ পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণ করেছে, যা ইতিমধ্যে তিনি নিজে পরিদর্শন করেছেন।

বর্তমানে খাগড়াছড়ি জেলা কারাগারের জমির পরিমাণ ১১.৫৪ একর, যার মধ্যে ০.৫০ একর পেরিমিটার ওয়ালের ভেতরে এবং ১১.০৪ একর বাইরের জমি রয়েছে। অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা।
এছাড়া, কারাগারের জমি উদ্ধার এবং নতুন অবকাঠামো নির্মাণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য চেয়ারম্যানের উদ্যোগে দ্রুত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...