
খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুরস্থ ‘খ্রীষ্টিয়ান সম্মেলন কেন্দ্রে’ এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার মতো খাগড়াছড়িতেও ব্যাপ্টিস্ট খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের বিশ্বাস, রীতিনীতি, ও যিশু খ্রিষ্টের বাণী প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছে এই ফেলোশীপ। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানবিক সেবায়ও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে গার্লস হোস্টেল ও কম্প্যাশন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, “ব্যাপ্টিস্ট মণ্ডলীকে সঠিক পথে স্থির রাখা, খ্রিষ্টিয় বিশ্বাস প্রচার এবং মানবিক সেবার মতো মহৎ কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ এগিয়ে যাচ্ছে। সকলের লক্ষ্য ও উদ্দেশ্য খ্রিষ্টীয় বিশ্বাসের আলোকে মহৎ কর্মের মধ্য দিয়ে পূর্ণতা পাক—এই আমার প্রত্যাশা।”
জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, শহিদুল ইসলাম সুমন এবং বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপ (বিবিসিএফ)-এর সহ-সভাপতি প্রবীর ত্রিপুরা।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের সাধারণ সম্পাদক হেমঙ্কর ত্রিপুরা, যেখানে তিনি ফেলোশীপের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
এসময় জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের আওতাধীন সকল গীর্জা ও চার্চের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...