• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের রামগড় প্রেসক্লাব পরিদর্শন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের রামগড় প্রেসক্লাব পরিদর্শন

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ , ৯ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শনিবার (৮ মার্চ) বিকেলে পুরাতন রামগড় প্রেসক্লাব পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে প্রেসক্লাবের পরিত্যক্ত অবস্থা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এর আগে রামগড় উপজেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় রামগড় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে—প্রাথমিক শিক্ষায় শিক্ষক সংকট, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব, এবং বাজার ব্যবস্থাপনার নানা সমস্যা।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।