
তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং ‘আস্থা’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলা ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্মের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ত্রিনা চাকমা এবং পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাঙাবি চাকমা।

সভায় ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাস, কাপিরি চাকমা এবং ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ঐক্য রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তাঁরা মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত সদস্যরা পরবর্তী তিন মাসের জন্য বাস্তবধর্মী কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যের একটি ‘আস্থা ইয়ুথ গ্রুপ’ গঠন করা হয়েছে, যাদের প্রত্যেকেই সমাজে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করছে।
প্রতি তিন মাস অন্তর এসব ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা আয়োজন করা হয়, যার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো খাগড়াছড়ি সদর উপজেলা ইয়ুথ গ্রুপের এ সভাটি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...