
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
এসময় তিনি স্থানীয় জনগণের সমস্যা, প্রত্যাশা এবং দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে সামগ্রিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) দিনভর গণসংযোগের অংশ হিসেবে তিনি জকারুল্লাহ মন্ডল বাড়ি, মধুখালী জামে মসজিদ, জামতলা বাজার, গেওবুনিয়া প্রাইমারি স্কুল, চকরি-বকরি গ্রাম, দিঘুলিয়া জামে মসজিদ, আসাননগর হাই স্কুল, আলোকদীপ হাই স্কুল, জকারুল্লাহ শীল বাড়ি ও মধুখালী বিকাশের দোকানসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিভিন্ন স্থানে তিনি মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
সমাবেশে বক্তৃতাকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেলুটি ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দুর্দশা দীর্ঘদিনের। অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল স্লুইচগেট, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব—এসব মৌলিক সমস্যা সমাধান না হলে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জনবান্ধব উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়নই আমার অঙ্গীকার। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার।
তিনি আরও বলেন, আমি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই; বাস্তব কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। দেলুটির মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়—আমি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...