• খুলনা দেশজুড়ে
  • খোকসায় হালিমা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খোকসায় হালিমা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নাজমুল হাসান, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুরে হালিমা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।  

আজ শনিবার (১৫) জুন সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপি এ কর্মসূচি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দীন খানের বাসভবনের সামনে উদ্বোধন করা হয়।

হালিমা ফাউন্ডেশনের সভাপতি নুহা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহীন খান।

হালিমা ফাউন্ডেশনের পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ফাউন্ডেশনের ৫৯ জন সদস্য ও ৪ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন, আশরাফুল শেখ, রিফাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল, আশিক, রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুমান, ক্যামেরা ম্যান আজিম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হালিমা ফাউন্ডেশনের সহ-সভাপতি সিয়াম মাহমুদ খান।

প্রধান অতিথির বক্তব্যে হালিমা ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহীন খান বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করে যাচ্ছে হালিমা ফাউন্ডেশন। তাই ফাউন্ডেশনের যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু খোকসায় নয়, পুরো জেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন সালেহীন খান।