
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা আয়োজন করা হয়।
গুইমারা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক কমলা অলজয় ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্য শিক্ষক মোহাম্মদ বাবলু।
সভা সঞ্চালনা করেন গ্রুপের সদস্য পীরেন্দ্র লাল ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন সদস্য জয়শ্রী দত্ত। এসময় অভিজ্ঞতা বিনিময়মূলক বক্তব্য রাখেন ঝর্ণা আক্তার, হেদন কুমার ত্রিপুরা, মেনুচিং মারমা, থুইম্রাচিং মারমা, অরূপ মজুমদার প্রমুখ। তৃণমূল উন্নয়ন সংস্থা ও আস্থা প্রকল্পের কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আইরিন আক্তার বলেন, সরকারি দফতরে জনবল সংকটের কারণে অনেক সময় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছায় না। এ ক্ষেত্রে এনজিওগুলো সেতুবন্ধনের ভূমিকা রাখে। তিনি বলেন, ভোটের বিনিময়ে অর্থ গ্রহণ দুর্নীতির বীজ বপনের সমান।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর আগে মেয়েদের বিয়ে না দেওয়ার আহ্বান জানান ইউএনও। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুবদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে গ্রাম ও কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ, কলেজ ও ইউনিয়ন পরিষদে পরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জন প্রচারাভিযানসহ নানা উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়।
এ সময় ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা, সোনিয়া দাস ও কাপিরি চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সালে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় শুরু হয়। প্রতিটি উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে। প্রতি তিন মাস অন্তর তাদের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন