
নড়াইল গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স (পুরুষ) ২৮ দিন ব্যাপীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ আনসার ও ভিডিপি নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে জেলা আনসার ও ভিডিপি মিলনায়তনে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, উপজেলা কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল।
২৮ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে এবং তাদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য ৩জনকে সম্মাননা স্বারক দেওয়া হয়। অস্ত্র ও গুলি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে আজ ২৫ আগষ্ট শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...