
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের নিমদিঘী রোড আঞ্চলিক সড়কের পাশে শিয়ালমারি মাঠে আধুনিক পদ্ধতিতে আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক রফিকুল ইসলাম।
গ্রামের আঞ্চলিক সড়কের পাশেই প্রায় ১৩ বিঘা জমির ওপর গড়ে তোলা তার আমবাগান এখন স্থানীয়দের কাছে দৃষ্টিনন্দন এক সফলতার উদাহরণ হয়ে উঠেছে।
বাগানে বিভিন্ন জাতের উন্নতমানের আমের চাষ করেছেন তিনি। এর মধ্যে রূপালী, বারি-৪ এবং কাটিমন জাতের আম গাছে থোকায় থোকায় ঝুলতে দেখা গেছে সুস্বাদু আম। পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের কারণে বাগানের গাছগুলোও বেশ স্বাস্থ্যবান ও ফলনসমৃদ্ধ হয়েছে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলামের এই উদ্যোগ দেখে এলাকার অনেক তরুণ কৃষক এখন আম চাষে আগ্রহী হয়ে উঠছেন। রাস্তার পাশের মনোরম এই আমবাগান প্রতিদিনই পথচারীদের দৃষ্টি কাড়ছে।
রফিকুল ইসলাম বলেন, “পরিশ্রম আর সঠিক পরিচর্যার মাধ্যমে আম চাষে ভালো ফল পাওয়া সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, গোমস্তাপুরে আধুনিক ও পরিকল্পিত আম চাষের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে, যা এলাকার অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...