
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা সফরের শুরুতেই তিনি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করেন।বিকেলে তিনি রাধানগর ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংকর কার্যক্রম পরিদর্শন ও দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলিম,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইফতেখারুল আলম সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তিনি চৌডালা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত