
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন পাচারকারী আটক।
মঙ্গলবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
আটককৃত মাদক পাচারকারী কেফায়েত উল্লাহ (৩০) টেকনাফ ও জাহেদ হোসেন (৩২) পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে অদ্য দুপুর ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...