
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জঃ বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর যাবত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার পর অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী রোজী ও তার পরিবার এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সড়কপাড়া (নিমতলা) গ্রামের কেতাব মাষ্টারের ছেলে মো: সামিমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী খোসালপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে মোসা: রোজী বেগমের।
অভিযোগ রয়েছে, সম্পর্কের এক পর্যায়ে মো: সামিম ভুক্তভোগী রোজী বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সম্প্রতি তরুণীটি সামিমকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী রোজীর পরিবার জানায়: “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সামিম আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। দুই বছর ধরে নানাভাবে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করার পর এখন সে সব অস্বীকার করছে। আমরা এর সঠিক বিচার চাই।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত সামিম ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটি প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...