
দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হলোনা দুই শিক্ষার্থীর।মর্মান্তিক সড়ক দূর্ঘটনা কেড়ে নিল তাদের প্রান। গোয়াইনঘাট সালুটিকর সড়কের সতিগ্রামের রজব আলীর বাড়ির নিকটে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের শফিক আহমদের ছেলে রিফাত আহমদ কিবরিয়া(১৯) ও ফরিদ উদ্দিনের ছেলে সুফিয়ান আহমদ (২৫)।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায় নিহত দুই শিক্ষার্থী গোয়াইঘাট সরকারী কলেজে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি পিকআপের সাথে (ডিআই)ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে গেলে গোয়াইনঘাটগামী একটি যাত্রীবাহি অটেবাইক তাদের উপর দিয়ে চলে যায়।
রক্তাক্ত অবস্হায় স্হানীয় লোকজন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফাত আহমদকে মৃত ঘোষনা করেন এবং তার সঙ্গী মটর সাইকেল চালক সুফিয়ান আহমদকে সিলেটে রেফার করেন।বেলা ৩ টায় স্বজনদের নিকট খবর আসে সিলেট ওসমানিতে সুফিয়ানও মারা গেছেন।
এ সময় কলেজের ছাত্র ও স্বজনদের কান্নায় কমপ্লেক্সে এক বিষাদময় অবস্থা বিরাজ করে। জানা যায় রিফাত ও সুফিয়ান চাচা ভাতিজা সম্পর্ক। রিফাতের স্বজনরা জানান তার ভাবীর জানাজা হয় মঙ্গলবার বাদ আসর এবং তার চাচীর জানাজা বুধবার বাদ জোহর থাকায় তারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন।
ঘটনাস্হল পরিদর্শন কারী এস আাই জহুরলাল জানান নিহতদের মটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে লাশ জরুরী বিভাগে রয়েছে,পরবর্তী ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...