
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় পূজা দেয়াকে কেন্দ্র করে হিন্দুদের মতুয়া ও কৃষ্ণভক্ত এ দুই সম্প্রদায়ের বিরোধে দফায় দফায় সংঘর্ষে ঘটনায় দেবাংশু হাওলাদার (কালু) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার ১নং রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে হিন্দুদের মতুয়া ও কৃষ্ণভক্ত দুই গ্রুপের মন্দিরে পূজা দেয়া নিয়ে বিরোধে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
নিহত দেবাংশু হাওলাদার (কালু) ঐ গ্রামের হাওলাদার বাড়ির মৃত অমূল্য হাওলাদারের ছেলে তিনি। জানা গেছে,নিহত দেবাংশু হাওলাদার কৃষ্ণভক্ত গ্রুপের লোক ছিলেন।
এরআগে, পূজা দেয়া ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ১৪ ও ১৫ জানুয়ারি উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের অন্তত বারো জন আহত হন।
এবিষয় দশমিনা থানার ওসি আবদুল আলীম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...