• ঢাকা দেশজুড়ে
  • ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি: সংগৃহীত।

মো: আজহার হোসেন,মানিকগঞ্জঃ ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাটে যাওয়ার পথে যমুনা নদীর মাঝখানে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করে আছে।

আজ (শুক্রবার ২৪শে জানুয়ারি ২০২৫ইং) ভোররাত থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আপাতত বন্ধ আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। রাত দীর্ঘ হতে হতে এক সময় কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথ দৃষ্টিসীমার আড়ালে চলে যায়।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাতে প্রায় দেড়টার দিকে দুটি রুটেই ফেরি চলাচল বন্ধ করে দেয় বলে মন্তব্য করেন আব্দুস সালাম।
তিনি জানান, কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।