লোহাগাড়া পদুয়া ইউনিয়ন এলডিপির দ্বী-বার্ষিল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি ) রাতে পদুয়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন’ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ শাহজাদা মিয়া’র সঞ্চালনায় পদুয়া ইউনিয়ন এলডিপির সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী , উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন , সাধারণ সম্পাদক নুরুল আলম, চরম্বা ইউনিয়ন এলডিপির সভাপতি নাজিম উদ্দীন নজির মেম্বার, আধুনগর ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,উপজেলা গণতান্ত্রিক সেস্বাসেবক দলের সভাপতি শাহ আলম প্রমুখ।

সম্মেলনে পদুয়া ইউনিয়ন এলডিপির একরাম হোসেনকে সভাপতি আলী নেওয়াজ মেম্বারকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।

এছাড়াও গণতান্ত্রিক যুবদলের পদুয়া ইউনিয়ন কমিটিতে মোহাম্মদ ইস্কান্দার সভাপতি , মোহাম্মদ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষানা করা হয়।

অপরদিকে ,গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন মো. আবদুল্লাহ ,সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম।

সাহাব উদ্দিনকে পদুয়া ইউনিয়ন গনতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মোঃ সালাউদ্দীনকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলাম ইমনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর