
সম্প্রতি ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ঝড়ো বাতাস-বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবতে থাকে উপকূল অঞ্চল এরই অংশ হিসেবে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ক্ষেতে ঝড়োবাতাসে নুয়ে পড়ে চাষকৃত আমন ধান। ফলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান খামার কর্তৃপক্ষ।
গত ২২শে অক্টোবর থেকে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে উপকূল অঞ্চলজুড়ে শুরু হয় মাঝারি ও ভারী বৃষ্টি। একটানা কয়েকদিনের দিনের ভারী বর্ষণে এ খামারে চাষকৃত আমন ক্ষেতের ধানগুলো মাটিতে নুয়ে পড়ে। একারণে আমন ক্ষেতের ক্ষতির আশংকা করছে খামার কর্তৃপক্ষ। প্রতি বছর উপকূলে অবস্থিত এ খামারটিকে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে ফসল ফলাতে হয়।
খামার সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ উৎপাদন বর্ষে আমন বীজ মৌসুমে বোয়ালিয়া বীজ খামারে বিআর ১০ জাতের ১৫ একর,বিআর ২৩ জাতের ১৩ একর ও ব্রিধান ৩০ জাতের ৩২ একরসহ সর্বমোট- ৬০ একর জমির ধান চাষ করা হয়েছে। খামারে চাষকৃত ৬০ একর ধানের মধ্যে ব্রিধান ৩০ জাতের ১০ একর জমির ধান ঘূর্ণিঝড় দানার প্রভাবে মাটিতে নুয়ে পড়েছে এবং ধান পরাগায়ন পর্যায় বিঘ্নিত হওয়ায় ধান বীজে কালো স্পট পড়েছে।
এবিষয়ে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র পরিচালক নাহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ব্রিধান ৩০ জাতের ১০ একর জমির ধান পড়ে গেছে এবং ধান পরাগায়ন পর্যায় বিঘ্নিত হওয়ায় ধান বীজে কালো স্পট পড়েছে। এ কারণে ২৪-২৫ আমন মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হওয়ার আশংকা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...