
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ফিতা কেটে ও পায়রা উড়ায়নের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম, চেম্বার সহপতি আব্দুল ওয়াহেসহ আমন্ত্রিত নেতৃবৃন্দ।
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে এই মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
উদ্বোধন কালে চেম্বার সভাপতি আব্দুল ওহেদ জানান, দেশের প্রতিটি জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রসার ও বিপণনের জন্য সরকার মেলার আয়োজনের নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর আবারও শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এবারের মেলায় শতাধিক স্টল, ১৬টি প্যাভেলিয়ন, এবং শিশু-কিশোরদের জন্য প্রায় ২০টি বিনোদনমূলক রাইড উপস্থাপন করা হয়েছে। তবে কিছু স্টলের কাজ এখনো বাকি রয়েছে তিন চার দিনের মধ্যেই বাকি স্টলে কাজগুলো সম্পন্ন হবে। আয়োজকরা আশা করছেন, মেলা জেলাবাসীর জন্য বিনোদন ও দেশীয় পণ্য কেনাবেচার একটি আকর্ষণীয় সুযোগ হয়ে উঠবে।
চেম্বার নেতৃবৃন্দ জানান, মেলায় কোনো ধরনের জুয়া, অশালীন কার্যক্রম কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কিছু থাকবে না। সম্পূর্ণ পরিবার-বান্ধব ও নিরাপদ পরিবেশে মেলা পরিচালিত হবে বলে আশ্বাস দেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...