
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে আন্দোলনরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের শাহবাগ মোড় ছাড়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। তিনি বলেন, চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক এবং উপাচার্য হিসেবে দাবি আদায়ে সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এমনকি ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পর্যায়েই রয়েছে, যা এই সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন চলে আসবে বলে আশা করছি।
রোববার (২২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে শাহবাগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্য। এসময় তিনি চিকিৎসকদের দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকারও ঘোষণা দেন।
উপাচার্য বলেন, চিকিৎসকদের জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয় হলো সেবা ছেড়ে রাজপথে এসে আন্দোলন করা। আমরা চাই আর কখনই যেন চিকিৎসকদের দাবি-দাওয়া আদায়ে এভাবে রাজপথে নামতে না হয়। আমরা চাই আজকের মতো আপনারা ঘরে ফিরে যান। এই আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগের চতুর্দিকে যানজট ছড়িয়ে পড়েছে। সেখানে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছে, বিভিন্ন দিক থেকে হাসপাতালে আসা রোগীরাও দুর্ভোগে পড়েছে।
এর আগে, ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং রাজধানীর শাহবাগ মোড়ে দুপুর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...