
পার্বত্য চট্টগ্রামে জেন্ডার–সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক নেচার-বেসড সল্যুশনস (এনবিএস) কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা যাচাইয়ে সরকারি ও প্রাতিষ্ঠানিক স্টেকহোল্ডারদের নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিনব্যাপী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে “Promoting GESI Responsive Nature-Based Solutions for Enabling Resilience in CHT” প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল—কৃষিতে এনবিএসসমন্বিত পরিবেশবান্ধব উদ্ভাবন, কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) কার্যক্রম এবং টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে সরকারি কর্মকর্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সমন্বয় জোরদার করা।
পাশাপাশি পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাজেট প্রণয়নে এনবিএস অন্তর্ভুক্তির সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

দিনব্যাপী এ পরিদর্শনে অংশ নেন—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগের আহবায়ক কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) ওঙ্কার বিশ্বাস, সহকারী কৃষি প্রকৌশলী আব্দুল মুহিত, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান সুমন, উপজেলা স্যানিটারি ও ফুড সিকিউরিটি কর্মকর্তা তৎজিম চাকমা, কবাখালী ইউপি সদস্য স্মৃতি রঞ্জন চাকমা, স্থানীয় সংবাদকর্মী সুমন উদ্দিন ও দহেন বিকাশ ত্রিপুরা, লোকাল সার্ভিস প্রোভাইডর রাহুল চাকমা ও মীরণ চাকমা, সিএলসি সদস্য হোসনেয়ারা বেগমসহ তৃণমূল উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা
কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতে পরিদর্শনকারীরা বাঁচা মেরুং পাড়ার কমিউনিটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন। এরপর বড়াদম ও শনখলা পাড়ার পাঁচটি এনবিএস–নির্ভর কৃষিক্ষেত্র পর্যবেক্ষণ করেন। বড়াদম এলাকায় উদাসী চাকমা ও উদয়ন চাকমার বাঁধাকপির ক্ষেত এবং নয়ন জ্যোতি চাকমার বেগুন চাষ পরিদর্শন শেষে তারা হেডম্যান পাড়ার ইমেজ চাকমার শশা এবং তুহিনা চাকমার ক্ষীরার এনবিএস চাষাবাদের অগ্রগতি দেখেন।
কৃষকেরা জানান, এনবিএস–ভিত্তিক কৃষি অনুশীলনের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি, কম খরচে উৎপাদন এবং জলবায়ু–ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ছে। সরকারি প্রতিনিধিরাও প্রকল্পের বাস্তব অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় টেকসই মডেলগুলো বিবেচনার আশ্বাস দেন।

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা বলেন, “এনবিএস–নির্ভর কৃষি শুধু উৎপাদন বৃদ্ধিই করে না, পরিবেশ, পানি ও মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি পর্যায়ের এমন পরিদর্শন স্থানীয় উদ্ভাবনগুলোকে জাতীয় অঙ্গনে তুলে ধরতে সহায়ক হবে।”
দিনব্যাপী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সম্প্রদায়ভিত্তিক এনবিএস মডেলের বিস্তৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...