
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে দিনব্যাপি উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রাথমিক শিক্ষক সমাজ ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার সময় সর্বস্তরের মুসলিম জনতা ও প্রি ক্যাডেট মাদ্রাসার ব্যানারে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে দু’টি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল দুটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে। এদিকে বেলা দুটায় থানাহাট বাজার মসজিদের সামন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখা ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় এবং বেলা ৩টায় উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল মসজিদের ইমাম মামুনুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু,আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহমেদ, শিক্ষক আশিকুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুব আন্দোলনের সভাপতি হুসাইন আলী আবিদ, সাধারন সম্পাদক আশিকুল ইসলাম,শিক্ষক নজরুল ইসলাম, লায়ন, এখতেখার উদ্দিন রাখী, সাজেদুল ইসলাম সাজু, সাদেকুর রহমান, ওবাইদুল মুনিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ইসরাইলের উৎপাদিত সব ধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ