
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায়, বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। বাবলু মিয়া (৩৫)বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।
জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময়, মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধে বাবলু মিয়াকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, কারাদণ্ড প্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...