• চট্রগ্রাম দেশজুড়ে
  • চুয়েটে পুরকৌশল বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে কাল

চুয়েটে পুরকৌশল বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে আগামী ১২-১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ “7th International Conference on Advances in Civil Engineering (ICACE-2024)” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে আজ ১১ই ডিসেম্বর (বুধবার) ২০২৪ খ্রি. বেলা ১২.৪০ ঘটিকায় চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সজীব উল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার এবং টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল।

তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে সর্বমোট ৮টি দেশ (বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ড) থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এতে ২টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

এই কনফারেন্সে সর্বমোট ৪৪৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৮৪টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৩টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হবে। এতে স্পন্সর হিসেবে থাকছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।

আগামী ১২ই ডিসেম্বর ২০২৪ খ্রি. কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান।

এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়, চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনফারেন্স সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।

মন্তব্য লিখুন

আরও খবর