
চেক প্রজাতন্ত্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মথের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন।
চেকের জরুরি পরিষেবা রোববার সামাজিক মাধ্যম এক্স—এ এক পোস্টে জানায়, শনিবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডে আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পুরো ভবনটিতে আগুন ধরে যায়। রেস্তোরাঁটি ও আশপাশের ভবন থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিত রাকুসান চেক রেডিওকে বলেছেন, রেস্তোরাঁটির সামনের বাগানে সম্ভবত একটি প্রোপেন-বিউটেন হিটার উল্টে গিয়েছিল আর তাতেই আগুনের সূত্রপাত্র হয়।
দেশটির দমকল বাহিনী বলেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী একটি হিটার উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।
দমকল বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের সময় একজন অতিথি ওয়াশরুমে আটকে পড়েন, তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে তারা।
চেক রেডিও জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে প্রায় ২০ জন অতিথি ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...