
আবুল হাসনাত তুহিন ফেনী:- কথিত ফেনী লাইন বাস কোম্পানির এমডি নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীর প্রতারণার মামলায় তার পিতা নুরুন্নবী ভূঞা (৫৭) কে আজ (০৬ মার্চ ) বুধবার দুপরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট ও আমলী আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
এদিকে মামলার প্রধান আসামী শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানান, আমার বাবার বিরুদ্ধে এ মামলাটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন মামলা।
মামলা সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারস্থ নুরুল ইসলাম তুষার বাদী হয়ে ফেনীর আমলী আদালতে নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীকে ১নং আসামী তার পিতা নুরুন্নবীকে ২নং আসামী ও রবিউল হককে ৩নং আসামী করে সিআর মামলা দায়ের করেন।
বাদীর অভিযোগ, বিগত ১০ জানুয়ারী ২০২৫ সালে আসামীগণ পরস্পর যোগসাজসে বাদীর কাছ থেকে ১ মাসের কথা বলে প্রতারণা পূর্বক ৫ লাখ টাকা গ্রহণ করে। নির্দিষ্ট সময় পরও বাদীর কাছ থেকে নেওয়া টাকা দিতে তালবাহানা করে।
এমতবস্থায় বাদী চাপাচাপিতে ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকার চেক প্রদান করে। কিন্তু চেকে প্রদত্ত তারিখ অনুযায়ী ব্যাংকে গেলে চেক ডিসঅনার (ব্যাংকে টাকা না থাকায় ফেরত) হয়। বিষয়টি বিবাদীদের জানালে তারা বিভিন্ন রকুমে তালবাহানা করতে থাকে।
এমতাবস্থায় বাদী ন্যায় বিচারের আশায় ফেনীর আমলী আদালতে সিআর ১৪৯৭/২৫ইং মামলা ও ৪২০/৪০৬/৫০৬ মামলা রুজু করে। গতকাল মঙ্গলবার ছিলো মামলার ধার্য্য তারিখ। মামলার ২ নং আসামী নুরুন্নবী ভূঞা (৫৭) মামলার জামিন নিতে এলে আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, ১নং আসামী কথিত ফেনী লাইনে এমডি নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীর নামে ওয়ারেন্ট চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা ও কক্সবাজারে বহু প্রতারণার মামলা চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...