
সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত: আগামী ১৭ মে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন।
দুবাইয়ের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টস-এর এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবার যৌথভাবে এ আয়োজন করছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে বিনোদন ও বিনিয়োগ সম্ভাবনার এক অনন্য মিলনমেলা।
ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট ও রোভার সাইবারের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান বলেন, দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তারা প্রবাসীদের জন্য নিরাপদ ও পরিকল্পিত আবাসনের সুযোগ তৈরি করছেন। সহজ ও আকর্ষণীয় পেমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রবাসীদের স্বপ্নের ঘর নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি আরও জানান, ফিনটেক, ব্লকচেইন, টোকেনাইজেশন এবং মেটাভার্স প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতমুখী বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ সম্ভাবনা এখনও শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ উপস্থিত ছিলেন আজিজি ডেভেলপমেন্টস-এর রিজিওনাল ডিরেক্টর নোমান শাহ, সেলস ডিরেক্টর মাহেশ ধুলি, সেলস অফিসার বিশাল রানা, ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের কনসালট্যান্ট সানজিদা ইয়াসমিন, ইনভেন্টরি এক্সিকিউটিভ মারিয়া আইয়ুব, কনসালট্যান্ট জাহিদ হাসান, জিমি জোসেফ, দিল নাকে ও জিজিন মাসুদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজন দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...