
সোহেল রানা চৌগাছাঃ যশোরের চৌগাছায় আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে ২৯ অক্টোবর (মঙ্গলবার) আনুমানিক রাত ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল জলিল’র ছেলে আনিসুর রহমান (৫৫) কে কুপিয়ে গুরুতর আহত করেন।
নিহতের ভাই প্রেসক্লাব চৌগাছা সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি শাহানূর আলম উজ্জ্বল জানান, আনিসুর রহমান রাতে স্থানীয় মোড়ে রবিউলের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। চা পান করে পাশেই নিজ বাড়িতে ফিরছিলেন।
এ সময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
আরও বলেন, আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিল বলে দাবি করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এবং দুপুরের মধ্যে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবেন বলে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...